কুলাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
সিলেটের মৌলভী বাজারের কুলাউড়ায় ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দু’জনের একজন হলেন হুমায়ূন মিয়া (২৬) আর অপরজন হলেন দেবা রঞ্জন বিশ্বাস (৩২)। হুমায়ূন মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকার ছুরুক মিয়ার ছেলে আর দেবা রঞ্জন জুড়ির বিনোদপুর এলাকার দিগেন্দ্র বিশ^নাসের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৯ জুন) ভোররাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাজারে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার-শমসেরনগরগামী রাস্তার সামন থেকে ১২০ পিস ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেসিস/জকে/ ২৯ জুন ২০২২ইং

IT Factory Bangladesh