বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২২-০৭-১৯ ০৮:০৬:১৫


সিলেটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে জগদীশ দাস (৬৫) নামে এক রাবার বাগানের শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে হবিগঞ্জের মাধবপুরের আখাউড়ায় পাথরবাহী ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। ওই  ট্রেনটি সিলেট থেকে আখাউড়া যাচ্ছিল।

তিনি শাহজীবাজার রাবার বাগানের শ্রমিক ছিলেন। গত দু’মাস আগে অবসরে গিয়েছেন বলে ওই রাবার বাগান ব্যবস্থাপক জুলফিকার আলী নিশ্চিত করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।


ডেসিস/জকে/ ১৯ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code