রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সিলেট



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২২-০৮-১২ ০৭:৫৬:১৫


হবিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামের একজনকে কূপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার করড়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে।

শুক্রবার (১২ আগস্ট) সকালে মাধবপুর থানা পুলিশ সুমন মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

আগেরদিন বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে তাকে হত্যা করে ফেলে রাখে অপ্সাত সন্ত্রাসীরা। তবে, পুলিশের ধারণা আইনশৃংখলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করা সুমনকে আক্রোশে কেউ হত্যা করতে পারে।

নিহতের ভাই রাসেল মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তারই গ্রামের কয়েকজন।

রাত প্রায় ১০ টার দিকে নোয়াপাড়া বাজারের কাছে একটি মাঠে সুমন মিয়ার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। এরপর তার স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

জড়িতদের গ্রেপ্তার করা হবে জানিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সুমন বিভিন্ন সময় সোর্স হিসাবে কাজ করেছেন। হয়তবা সেই জেরে তার সঙ্গে কারো বিরোধ সৃষ্টি হযেছে এবং কৌশলে তাকে হত্যা কেেরছ।


ডেসিস/জকে/ ১২ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code