সিলেটে হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের তালতলার শাহবান হোটেলের রুম থেকে জয় ভট্রাচার্য্য নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের নতুন পাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে ওই হোটেলের ৩য় তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জয়েরে চাচা বিপুল মৈত্র জানান, জয় বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিলো। প্রথমে শুনেছিলো যে, সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে তার নিয়োগ হয়নি। এটা নিয়ে হতাশাগ্রস্থ হয়ে জয় এমন ঘটনা ঘটাতে পারে বলেও জানান তিনি।
সিলেট কোতোয়ালী থানার তদন্ত ওসি ইয়াছিন খান জানান, আমরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে, সহকারি পরিচালক পদে জয় ভট্টাচার্য নামে কেউ নিয়োগ পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার উপ পরিচালক আশরাফ সিদ্দিকী।
হোটেল সূত্রে জানাগেছে, গত ১৫ আগস্ট জয় ভট্টাচার্য ওষুধ কোম্পানীর কর্মকর্তা পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুর পর্যন্ত তিনি ওই কক্ষ থেকে আর বের হননি। পরে ডাকাডাকি করাতেও সাড়া না দেওয়ায় পুলিশের মাধ্যমে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশ খবর দিলে পুরিশ তার মরদেহ উদ্ধার করেন।
ডেসিস/জকে/ ১৭ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh