বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৮-২৪ ০৮:০১:৫৬


মির্জা ফখরুলসহ সাত বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক নেতা। চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটিকে চ্যালেঞ্জ করে তা বাতিলের দাবিতে চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ মো. রাফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারী বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে গঠিত কমিটির ফলাফল বাতিল ও পুনঃনির্বাচন ঘোষণার আদেশ চেয়ে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭জনের নামে ওই মমলা দায়ের করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সলিমুল্লাহ সেলিম, সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কুমিল্লাহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া ও বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক সাইদ।


ডেসিস/জকে/ ২৪ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code