তাহিরপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, নারী গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুরে আব্দুল হাসিম (৬৫) নামের বৃদ্ধ হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে ৫জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে শহরবানু নামে এক নারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। তিনি উত্তর বড়দল ইউনিয়ন করইগড়া গ্রামের জমির আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের আব্দুল হাসিমের নাতি সাকিরে (১২) সাথে একেই গ্রামের জমির আলীর ছেলে নজির হোসেনের (২৩) ঝগড়া হয়।
এনিয়ে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তা মিমাংশার চেষ্টা করেন। কিন্তু ঝগড়ার জের ধরে পরদিন বুধবার বিকেলে আব্দুল হাসিমের বাকবিতন্ডা হয় প্রতিপক্ষের খুরশিদ, রাশিদ, জমিরসহ কয়েকজনের।
এতে আব্দুল হাসিমের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হযেছে।
ডেসিস/জকে/ ২৬ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh