রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জ



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২২-১০-০২ ০৬:২১:০২


মাধবপুরের সড়কে ডাকাতিকালে পুলিশের গুলি, ২ ডাকাত গ্রেপ্তার

মাধবপুরে গ্রেপ্তার হওয়া দুই ডাকাত

হবিগঞ্জের মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশ গুলি ছুড়ে।

এসময় জুয়েল মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মাধবপুর থানা পুলিশ।

গত শুক্রবার গভীর রাতে এ ঘটনার পর জুয়েলের দেওয়া তথ্যমতে তার সহযোগী রিপন মিয়া (২৫) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০২ অক্টোবর) ভোররাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া জুয়েল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুরারকই গ্রামের আব্দুস সহিদের ছেলে। আর তার সহযোগী রিপন পাইকুড়া গ্রামের আকল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, গত শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে একটি ট্রাক আটকিয়ে ডাকাতির চেষ্টা করে। এ খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমনের চেষ্টা করে। এসময় পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুড়ে। এসময় ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জুয়েলকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলগাজতে পাঠানো হয়েছে।


ডেসিস/ জেকে/ ২ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code