রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

হবিগঞ্জ



ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-০১ ০৮:০০:৩৭


মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাঁজাসহ আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শামসু উদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা পৌনে ৭ টায় খবর পান যে উপজেলার সীমান্তবর্তী রামনগর গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে।

খবর পেয়ে মনতলা বিওপির নায়েক দ্বিপায়ন চাকমার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করেন। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


ডেসিস/জেকে/১ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code