বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-০২ ০৩:৩৭:৪৮


নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্বনাথে জাতীয় সমাজসেবা দিবস পালন

সমাজসেবা দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ইউএনও নুসরাত জাহান

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ৬টি সংগঠনের সহযোগীতায় সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

নিবন্ধিত ৬টি সংগঠনের মধ্যে রয়েছে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’, ‘বিশ্বনাথ ডেফেডিল এসোসিয়েশন’, ‘আল-বারাকা যুব-সংঘ আমতৈল’ ‘দশারী প্রতিবন্ধী সকল্যাণ সমিতি’, ‘কাশিমপুর সাথী সমাজকল্যাণ সিমিতি’ এবং ‘নোয়াগাঁও তরুণ, ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা’।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। সভায় আরও বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন ও সাংবাদিক আহমদ আলী হিরণ।


ডেসিস/জেকে/ ২ জানুয়ারি ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code