বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-১৯ ০৯:১৯:০৪


বিশ্বনাথে কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগীতা শুরু

চলছে বিশ্বনাথে কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক  প্বিরতিযোগীতা শুরু

‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনে রেখে প্রবাসী পৃষ্টপোষকতায় এই প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শুরু হলো ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগীতা। প্রতিযোগীতার প্রথম রাউন্ডে ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

এতে ৪টি সমসাময়ীক বিষয় নিয়ে ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২য় রাউন্ডে উত্তর্ণী হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট সংগঠনের উপদেষ্ঠা ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।

বিতর্ক প্রতিযোগীতায় ১ম রাউন্ডে বিজয়ী হয়ে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজ, পিএমসি একাডেমী, উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ও লজ্জাতুন নেছা উচ্চ বিদালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার ২য় রাউন্ড ও সেমি ফাইনাল আগামি ২৮ জানুয়ারী একই স্থানে অনুষ্ঠিত হবে।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন ও পিএমসি একাডেমীর সাবেক প্রধান শিক্ষক সাধন চন্দ্র তালুকদার।

বিচারকের দায়িত্বে ছিলেন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দেলওয়ার হোসেন, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ।

আর বিকর্ত প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী ও চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী।


ডেসিস/জেকে/১৯ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code