যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা স্বপন শিকদারের উদ্যোগে বিশ্বনাথে মিলাদ ও দোয়া মহাফিল
জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫আগষ্ট) বাদ আছর পৌরসভার পুরাতন হাবড়া বাজার জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
মুনাজাত শেষে আগত মুসল্লীও গরীব ও অসহায়দের মাঝে শিরণী বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পুরাতন হাবড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজান তালুকদার সমুজ।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা মাওলানা কবির আহমদ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, আওয়ামীলীগ নেতা রকিব আহমদ, নাজির উদ্দিন, ফিরোজ আলী, মো. কিবরিয়া, মানিক মিয়া, কৃষক লীগ নেতা আব্দুল হেকিম, যুবলীগ নেতা ছালিক মিয়া, সংগঠক সাইদুর রহমান, আব্দুস সামাদ লিমন, সাইফুল শিকদার, রেদওয়ান তালুকদার, জিল্লুর রহমান, ফাহিম আহমদ, রিজু শিকদার প্রমূখ।
ডেসিস/জেকে/১৫ আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh