সিলেট ৩ আসন : হাবিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন দুলালও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য।
জানাগেছে, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য দুলাল এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে সিলেট-৩ আসনের বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়েছে।
আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্রও সংগ্রহও করেছেন তিনি।
এপ্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সক্ষাৎকারে তিনি বলেছেন মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তাই ২৯ অথবা ৩০ নভেম্বর জমা দিবো।
ডেসিস/জেকে/২৮ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh