রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-১৬ ০৮:৩৬:৫৭


বিশ্বনাথে ১৯ মে থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু

আগামি ১৯ মে বৃহস্পতিবার থেকে শুরু হবে সিলেটের বিশ্বনাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালকদের (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন পর্যায়ের এ টুর্নামেন্টে উপজেলার ৮ ইউনিয়নের ৮ দল অংশ নেবে।

ওইদিন উপজেলার ধীতপুরের শেখ রাসেল স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সোমবার (১৬ মে) বিকেলে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে সংশ্লিষ্টদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

সভায় জানানো হয়, ড্র অনুযায়ী উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্ধিতা করবে রামপাশা ইউনিয়ন বনাম দশঘর ইউনিয়ন। একইদিন একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় ২য় ম্যাচে প্রতিদ্বন্ধীতা করবে লামাকাজী ইউনিয়ন বনাম খাজাঞ্চী ইউনিয়ন। পরদিন ২০ মে শুক্রবার বিকেল ৩টায় ১ম ম্যাচে খেলবে অলংকারী ইউনিয়ন বনাম দৌলতপুর ইউনিয়ন।

ওইদিন বিকেল ৪টায় ২য় ম্যাচ খেলবে বিশ্বনাথ সদর ইউনিয়ন বনাম দেওকলস ইউনিয়ন (অনূর্ধ্ব-১৭) ফুটবল দল। বিজয়ী চার দলের মধ্যে ২১ মে শনিবার দুটি সেমিফাইল অনুষ্ঠিত হবে। এরপর ২২ মে রোববার ফাইনাল খেলার মাধ্যমে টূর্ণামেন্টের সমাপ্তি করা হবে।


ডেসিস/জকে/ ১৬ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code