বন্যায় সিলেটে ৬৭ জনের মৃত্যু, অসুস্থ ১৪ হাজার
বন্যায় গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ বিভাগে বন্যায় ৬৭ জনের মৃত্যু হলো। এছাড়া বন্যাজনিত সমস্যায় আরও ৪৯২ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
সিলেট বিভাগে বন্যাজনিত নানান রোগবালাইয়ে ১৪ হাজার ৮৪ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রালরুম, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সিলেট জেলায় ২ জন পানিতে ডুবে মারা যান। তবে, সর্ব্বোচ ২৯ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। ২য় স্থানে রয়েছে সিলেট। সিলেট জেলায় ২০ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে ৭ জন মারা যান।
আর গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত সমস্যায় ৪৯২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সর্ব্বোচ হবিগঞ্জ জেলায় ২০০ জন রয়েছেন। সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন সিলেটের ৬১ জন।
এছাড়া মৌলভীবাজারের ১৩৫ জন ও সুনামগঞ্জের ৯৬ রোগী আক্রান্ত হয়েছেন। এসব রোগীর মধ্যে ২১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বন্যাকবলিত সিলেট বিভাগে ৪২৮ টি মেডিকেল টিম কাজ করছে। তারা সিলেট বিভাগের ৩৯টি উপজেলার বন্যাদুর্গত ৩৩ উপজেলায় কাজ করছে।
ডেসিস/জকে/ ১৭ জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh