সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শুধু নির্বাচন কমিশনারই নন, তিনি একজন কবিও।
বুধবার (২৪ আগস্ট) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ।বস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
তিন সন্তানের মধ্যে আইরীন থাকেন ঢাকায় (বাবা-মায়ের সঙ্গে), আর বাকিরা বসবাস করেন যুক্তরাষ্ট্রে ও কানাডায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে আইরীন মাহবুব। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তর বাবা সাবেক নির্বাচন কমিশনার মাহবুব। সূত্রমতে, ২০১৭-২০২২ মেয়াদে কেএম নুরুল হুদার কমিশনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব তালুদকার ইসির কাজেরই সমালোচক হিসেবে আলোচনায় এসছিলেন বারবার।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সহকারী প্রেস-সচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন মাহবুব তালুদকার। একসময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকও ছিলেন।
১৯৭১ সালে তিনি মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে যোগ দেন। সেসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। সাবেক এই আমলা কবিতা, গল্প, উপন্যস, স্মৃতিকথা, ভ্রমনকাহিনী মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টি।
সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কারও পান মাহবুব তালুকদার। মাহবুব তালুকদারের জন্ম ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। তার স্ত্রীর নাম নীলুফার বেগম।
ডেসিস/জকে/ ২৪ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh