মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১২-২২ ০২:৩৯:৪৯


আত্মপ্রকাশ ঘটলো বিএনপির নেতৃত্বাধীন ১২দলীয় জোটের

১২দলীয় ঐক্যজোটের আত্ম প্রকাশ

২০দলীয় ঐক্যজোট বিলুপ্তির এবার বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় ঐক্যজোটের আত্মপ্রকাশ ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা ১২টি দল নিয়ে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট নিয়ে আত্মপ্রকাশ করে যুগপৎ আন্দোলনে একমনা ওই ১২টি দল।

জোটের একাধিক নেতারা জানান, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছেন (১২টি দল) তারা। ১২ দলীয় জোটে রয়েছে মোস্তাক জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্ফিতাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি,

শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বিএলডিপি, অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি এবং ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, একাংশ)।


ডেসিস/জেকে/২২ ডিসেম্বর ২০১২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code