আ’লীগ নেতা মোহাব্বত শেখ’র সুস্থতা কামনায় বিশ্বনাথে ছাত্রলীগের দোয়া মাহফিল
যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মোহাব্বত শেখ’র সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মহফিল করেছে সিলেটের বিশ্বনাথ পজেলা ছাত্রলীগ।
রোববার (২৯ জানুয়ারি) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ-সারথি দাশ পাপ্পু উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ আলীয়া মাদরাসার প্রধান ক্বারী সিরাজ উদ্দীন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সূফী শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল গফুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জালাল উদ্দীন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলী, সালমান আহমদ, মৌরশ আলী, সজিব আহমদ, সাকিল আহমদ, রেদোয়ান আহমদ, সালমান আহমদ, রমজান আলী, ফারহান আহমদ, সায়েম আহমদ প্রমুখ।
ডেসিস/জেকে/৩০ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh