বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৩য়-৪র্থ ফ্রি-আই ক্যাম্প সম্পন্ন
সিলেটের বিশ্বনাথ ‘দৌলতপুর ইউনিয়ন এডকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৩য় ও ৪র্থ ফ্রি-আই ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় ৪র্থ ফ্রি-আই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ওইদিন ওসমানীনগরের তাজপুরের ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ওই ৫০০জনের মধ্যে ২১২জনকে ওষুধ, ১১৪জনকে চশমা এবং ৩০জনের চোখের ছানি অপারেশন করে দেয়া হয়।
ওইদিন সকাল সাড়ে ১১টায় দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফ্রি-আই ক্যাম্প’র উদ্বোধন করেন ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র জেনারেল সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. হাসিন উজ্জামান নুরু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিন উজ্জামান নুরু বলেন, ট্রাস্টের পক্ষ থেকে এবার ৫ম শিক্ষা-বৃত্তি এবং ৩য় ও ৪র্থ ফ্রি-আই ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সিংগেরকাছ আলিম মাদ্রাসায় প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ওই ৭০০জনের মধ্যে ৩১০জনকে ওষুধ, ১৮২জনকে চশমা এবং ৩৫জনের চোখের ছানি অপারেশন করে দেয়া হয়।
ওইদিন সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফ্রি-আই ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।
দৌলতপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার যুগ্ম-সম্পাদক শফিক আহমদ-পিয়ারের পরিচালনায় ৪র্থ ফ্রি-আইক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের যুক্তরাজ্য শাখার কোষাধ্যক্ষ জাহির আলী ও ট্রাস্টের সদস্য প্রবাসী উমর আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুল ওয়াছে, ট্রাস্টের সাংগঠনিক মিজানুর রহমান ও স্থানীয় সংগঠক মো. আবু তাহের।
এদিকে ট্রাস্টের বাংলাদেশ শাখার সহসভাপতি ও সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্ধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় সিংগেরকাছ আলিম মাদ্রাসায় অনুষ্টিত ৩য় ফ্রি-আই ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের ইউকে কমিটির জেনারেল সেক্রেটারী হাসিন উজ্জামান নুরু, সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুন্নু, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ও শিক্ষানুরাগী হাফিজ আরব খান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ও সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুল ওয়াছে।
ডেসিস/জেকে/১৬ ফেব্জরুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh