এমপির গাড়িতে হামলা, মামলার রায়ে আ’লীগ নেতা শামীমের কারাদন্ড
২০২০সালের ১০ আগষ্ট সিলেটের বিশ^নাথে স্থানীয় (সিলেট-২ আসনের) এমপি ও গনফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হমালায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হয়েছে। প্রায় ২বছর ৯মাস পর মামলার এই রায় ঘোষণা করা হলো।
দ্রুত বিচার আইনের ৪ধারায় ঘোষিত রায়ে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মে) সিলেটের সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে দুই বছরের সশ্রম কারাদন্ডের সঙ্গে তাকে ২হাজার টাকাও জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬মাসের কারাদন্ডও দিয়েছেন বিচারক।
একই সঙ্গে অন্য ৪ আসামিকে ওই মামলা থেকে অব্যাহতিও দিয়েছেন ফারজানা শাকিলা সুমু চৌধুরী।
এরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিকলীগ নেতা জুনাব আলী, উপজেলা যুবলীজের সদস্য কামরুজ্জামান সেবুল ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া।
জানাগেছে, ২০২০সালের ১০ আগষ্ট আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদিতে বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রবেশের সময় সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়িতে হমালা করা হয়। এতে গাড়ির সামনের গ্লাস ফেটে গেলেও তিনি ও তার সঙ্গে থকা কারো কোনক্ষতি হয়নি।
এঘটনার পরদিন এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদি হয়ে ৫জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন, (মামলা নং ১০)।
তবে, মামলার রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান ও মামলার বাদী এমপি মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব। মামলায় যারা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেই চারজন আসামিকে বাদ দিয়ে রায় ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এজন্য তারা আপিল করবেন বলেও জানান।
একইভাবে ওই রায়ে ন্যায় বিচার পাননি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
তিনি এ প্রেিতবদককে বলেন, মামলার ভিকটিম ভিাইপি (এমপি) হওয়ায় কোন কারণ ছাড়াই প্রভাবিত হয়ে তাঁর আসামি শামীম আহমদকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি।
ডেসিস/জেকে/৩১ মে ২০২৩ইং

IT Factory Bangladesh