মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১২-২৮ ০৮:৫৪:৫১


যুগান্তর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বিশ্বনাথ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

যুগান্তর সাংবাদিকের বিরুদ্ধো মামলার প্রতিবাদ


দৈনিক যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে হয়রানি মূলক ও মানহানি মামলা করেছেন নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের স্ত্রী ফারজানা আবেদীন। প্রতিবেদকের মতে, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পরও তাকে হয়রানির লক্ষে এই মামলা দায়ের করা হয়েছে।

একজন অনুসন্ধানী সাংবাদিকের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ  প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (২৮ ডিসেম্বর) মামলার নিন্দা জানিয়ে তারা এক প্রতিবাদ লিপিতে বলেছেন, আগামী ২জানুয়ারি বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর মানববন্ধনের করা হবে। এরপরও মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন তারা।

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্য আক্তার আহমদ শাহেদ, দফতর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, শুকরান আহমদ রানা ও বদরুল ইসলাম মহসিন।


ডেসিস/জেকে/২৮ ডিসেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code