হবিগঞ্জে ক্ষেতের মাঠে বজ্রপাতে ২কৃষকের মৃত্যু
বজ্রপাতে সিলেটের হবিগঞ্জের বানিয়াচংয়ে আব্দুল করিম (৬৫) ও নূর উদ্দিন (৫০) নামের ২ কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আব্দুল করিম উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লাহর ছেলে এবং নিহত নূর উদ্দিন একই গ্রামের তাজ উল্লাহর ছেলে।
শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানাগেছে, আব্দুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে যান।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হলে বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
ডেসিস/জেকে/ ২৪ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh